ইউএনওর গাড়িচাপায় সাংবাদিকের মৃত্যু

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মে ৯, ২০২২

ইউএনওর গাড়িচাপায় সাংবাদিকের মৃত্যু

Manual5 Ad Code

ছবি : প্রতীকী

Manual6 Ad Code


সুরমা মেইল ডেস্ক :
নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচাপায় সোহেল রানা নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

সোহেল রানা বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দূরন্ত পত্রিকার সিংড়া প্রতিনিধি ও আগপাড়া শেরকোল বন্দর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সিংড়া পৌর এলাকার বালুয়া বাসুয়া মহল্লার আব্দুল জলিলের ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মানসী দত্ত মৌমিতা নলডাঙ্গা ইউএনও সুখময় সরকারের সহধর্মিণী। সকালে ইউএনওর স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিতে সরকারি গাড়ি নিয়ে সিংড়া আসেন চালক। সিংড়া পৌঁছার আগে নিংগইন তেল পাম্প এলাকায় ইউএনওর গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিষ্ট হন আরোহী সাংবাদিক সোহেল রানা।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুর ১টার দিকে তিনি মারা যান। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ি দুটি উদ্ধার করে।

 

Manual8 Ad Code

ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক সোহেল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান।

 

ইউএনও এম এম সামিরুল ইসলাম বলেন, আমরা দুর্ঘটনার শিকার ব্যক্তির চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

 

সাংবাদিক সোহেল রানা পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সহ-সভাপতি, কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code