রোম্যান্সের জন্য শ্রাবন্তী পেলেন নতুন…..

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মে ১২, ২০২২

রোম্যান্সের জন্য শ্রাবন্তী পেলেন নতুন…..

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :
এবার শ্রাবন্তীর সঙ্গে অনস্ক্রিনে রোম্যান্স করবেন ‘কী করে বলব তোমায়’-এর নায়ক! হ্যাঁ, এবার রূপালি পর্দায় পা রাখছেন ক্রুশল আহুজা। হিন্দি সিরিয়াল ‘রিস্তো কা মাঞ্ঝা’ শেষ, এবার নতুন ইনিংস ক্রুশলের। ছোটপর্দার এই হার্টথ্রবের ডেবিউ ছবিতে থাকছেন জোড়া নায়িকা। শ্রাবন্তীর পাশাপাশি ‘রানিমা’ দিতিপ্রিয়া রায়ের সঙ্গে প্রেমের গল্প লিখবেন ক্রুশল।

 

Manual5 Ad Code

ছবির পরিচালক রবিন নাম্বিয়ার, প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। এই প্রসঙ্গে ক্রুশল জানিয়েছেন, ‘আমি আর পরিচালক এক সঙ্গে প্রথম বড় পর্দায় পা রাখতে চলেছি। অন্য স্বাদের গল্প। যেখানে চিত্রনাট্য মেনে আমার বিপরীতে শ্রাবন্তী এবং দিতিপ্রিয়া থাকবেন। আমাদের তিন জনকে নিয়েই গল্প। কিন্তু তথাকথিত ত্রিকোণ প্রেম নেই’। এই তিনজন ছাড়াও ছবিতে থাকছেন সুদীপ্তা চক্রবর্তী।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

জুন থেকে লন্ডনে শ্যুটিং শুরু করবেন ক্রুশল। শ্রাবন্তী বয়স আর অভিজ্ঞতায় অনেকটায় এগিয়ে। ভয় লাগছে? কোনওরকম অস্বস্তিবোধ? ক্রুশল জানালেন, ‘চিত্রনাট্য সেভাবেই লেখা হয়েছে।’

 

Manual4 Ad Code

বুধবার দাড়ি কামিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন ক্রুশল। নায়কের নতুন লুক দেখে হাঁ অনেকেই। দাড়ি-প্রেমীদের কাছে ক্ষমাও চেয়েছিলেন অভিনেতা। তিন বছর পর দাড়ি কেটেছেন ক্রুশল, সে কী আর চাড্ডিখানি কথা! আদতে তার নতুন লুকের রহস্যভেদ হল অবশেষে।

 

এরই মধ্যে নিজের নতুন ইনিংসের জন্য প্রস্তুতি শুরু করেদিয়েছেন ক্রুশল। দর্শকদের কেমন লাগবে শ্রাবন্তী-ক্রুশলের অনস্ক্রিন রসায়ন এখন সেটাই দেখবার।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code