সড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২২

সড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
রাজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ফরিদ হোসেন জানান, প্রথমে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর মোটরসাইকেল দুটিকে গিয়ে চাপা দেয় একটি ট্রাক্টর। এতে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। অন্য দুজনকে হাসপাতালে নিয়ে গেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

রামেক হাসপাতালের পুলিশ বক্স থেকে জানা গেছে, হাসপাতালে এক নারী ও এক পুরুষকে আনা হয়। এর মধ্যে নারী মারা গেছেন। অন্যজনকে ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code