অস্ত্রোপচার করে মেদ কমাতে গিয়ে ঝড়ল অভিনেত্রীর প্রাণ

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২২

অস্ত্রোপচার করে মেদ কমাতে গিয়ে ঝড়ল অভিনেত্রীর প্রাণ

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :
অস্ত্রোপচার করে মেদ কমাতে গিয়ে দক্ষিণ ভারতীয় এক টেলিভিশন অভিনেত্রীর মৃত্যু হয়েছে। চেতনা রাজ নামের ওই কন্নড় অভিনেত্রীর বয়স হয়েছিলো মাত্র ২১ বছর। তবে চেতনার পরিবারের দাবি চিকিৎসকের গাফিলতির জন্য প্রাণ গেছে তার। এই নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

 

Manual5 Ad Code

সোমবার (১৬ মে) হাসপাতালের বিছানায় তার মৃত্যু হয়।

 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, পরিবারকে না জানিয়ে অস্ত্রোপচারের জন্য সোমবার সকালে ‘ফ্যাট ফ্রি’ অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরুর শেঠি কসমেটিক হাসপাতালে ভর্তি হন চেতনা। এরপর অস্ত্রোপচারের সময় তার ফুসফুস পানি জমে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। বিকেল চারটা পর্যন্ত চিকিৎসকরা সব চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।

 

Manual8 Ad Code

মেয়ের মৃত্যুর খবর পেয়ে চেতনার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যায়। সেখানে মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন চেতনার মা।

 

চেতনার বাবার অভিযোগ, প্রয়োজনীয় সামগ্রী এবং পরিবারের সম্মতি না নিয়েই চিকিৎসক এই মেদ অপসরণের অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকের ভুলের জন্যই তাদের সন্তানের মৃত্যু হয়েছে।

 

Manual2 Ad Code

বিষয়টি নিয়ে স্থানীয় একটি থানায় অভিযোগ দায়ের করেছেন চেতনার বাবা-মা।

 

Manual5 Ad Code

চেতনার পরিবার বেঙ্গালুরুর নর্থ তালুকে থাকেন। এই অভিনেত্রী বেশকিছু টেলিভিশন সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন। কালারস কন্নড় টিভির ‘গীত’, ‘দোরাসানি’ এবং ‘লার্নিং স্টেশন’সহ বেশকিছু টেলিভিশন সিয়ালে দেখা গেছে তাকে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code