কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ, ‘আমাদের ধর্ষণ করা থামাও’

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ২১, ২০২২

কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ, ‘আমাদের ধর্ষণ করা থামাও’

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :
তরুণীর দেহ ছিল ইউক্রেনের পতাকার রঙে রাঙা। তার উপর লেখা ছিল-‘আমাদের ধর্ষণ করা থামাও’। এভাবেই এক তরুণী নগ্ন হয়ে নেমে পড়েন কান চলচ্চিত্র উৎসবে।

Manual3 Ad Code

 

শুক্রবার যখন ‘থ্রি থাউজেন্ড ইয়ার্স অব লংগিং’ এর তারকারা লাল গালিচায় হাঁটছিলেন, তখন এ ঘটনা ঘটে। ওই তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ইউক্রেনীয় বলে নিশ্চিত হওয়া গেছে। খবর রয়টার্সের।

 

Manual2 Ad Code

ওই তরুণী চেঁচিয়ে কিছু বলছিলেন, নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে ওই তরুণীকে একটি জ্যাকেটে আবৃত করে তাকে সরিয়ে নিয়ে যায়।

Manual4 Ad Code

 

ফ্রান্সে এবারের কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও ভাষণও দেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনে রুশ সেনাদের হামলার প্রতিবাদে কানে রাশিয়ার অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

 

এমনিতেই এবার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের প্রধান থিম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ উপলক্ষে ইউক্রেনে রুশ সেনাদের হামলায় নিহত লিথুয়ানিয়ার পরিচালক মান্তাস কেভেদারাভিসিয়াসের তথ্যচিত্র ‘মারিউপোলিস ২’–এর বিশেষ স্ক্রিনিং হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code