মাহির বাসায় ভূত!

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মে ২৯, ২০২২

মাহির বাসায় ভূত!

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :
কেউ ভূতে বিশ্বাস করেন। আবার কেউ মনে করেন, ভূতের অস্তিত্ব নেই। এটা সম্পূর্ণ কাল্পনিক। তবে চিত্রনায়িকা মাহিয়া মাহি যে ভূতে বিশ্বাস করেন, সেটা তার ফেসবুক স্ট্যাটাস দেখে বোঝা যাচ্ছে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

শনিবার একটি স্ট্যাটাসের মাধ্যমে মাহি জানান, তার বাসায় ভূত আছে। তিনি লেখেন- আমার বাসায় ভূত আছে। তার এই স্ট্যাটাস কতটা সিরিয়াস ছিল সেটা জানা যায়নি। তবে পোস্টের নিচে মন্তব্যকারীরা মজার ছলেই নিয়েছেন খবরটি।

 

Manual8 Ad Code

চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ভূত যদি দুলাভাই হয় তাহলে কিছু করার দরকার নেই। আর যদি সত্যি হয় তাহলে আয়তুল কুরসি পড়ে শরীরে ফুঁ দেওয়া উচিত।

 

এর উত্তরে মাহি লেখেন, তাহলে আয়াতুল কুরসি পড়ি। এ ছাড়া অভিনেতা ডিএ তায়েব লিখেছেন, পরী নেই? যদিও মাহি এই প্রশ্নের উত্তর দেননি।

 

গেল বছর সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন মাহি। স্বামী রাকিব সরকার গাজীপুর চৌরাস্তা অঞ্চলের প্রভাবশালী এক পরিবারের সদস্য তরুণ রাজনীতিক ও ব্যবসায়ী।

Manual6 Ad Code

 

এদিকে আপাতত সিনেমার খবরে নেই মাহি। সংসার নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। ফেসবুকে সুখী সংসারের প্রমাণও আছে যথেষ্ট। এ ছাড়া সম্প্রতি রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন ম্যাজিক মামনি।

 

এর আগে, সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৫ মে বিয়ে হয় মাহিয়া মাহির। কিন্তু পঞ্চম বিবাহবার্ষিকীর আগেই বিচ্ছেদের ঘোষণা দেন তারা।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code