কিডনির সুরক্ষায় কী খাবেন?

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২

কিডনির সুরক্ষায় কী খাবেন?

Manual1 Ad Code

স্বাস্থ্য ডেস্ক :
কিডনি মানবদেহের একটি অতিব গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই এর প্রতি বিশেষ যত্ন এবং নজরদারির দরকার আছে। কিডনি বিকল হলে অসুখ ধরা পড়ে অনেকটা দেরিতে। যেহেতু শরীরে দুটি কিডনি থাকে তাই অনেক ক্ষেত্রে একটি কিডনি বিকল হয়ে গেলেও কাজ চলতে থাকে অন্যটি দিয়ে। ফলে ক্ষতি সম্পর্কে আগে থেকে আঁচ করা যায় না।

 

প্রায় ৮০-৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে পর্যন্ত সে সম্পর্কে খুব একটা সচেতন হই না আমরা। কিডনির অসুখে খাওয়া-দাওয়ার বিষয়ে বেশ সচেতন থাকতে হয়। ঠিক কতটা পানি খাবেন, সে বিষয়েও চলে আসে নানা বিধিনিষেধ। কিডনির সমস্যায় যারা ভুগেন তাদেরকে খাবারের ব্যাপারে হতে হয় বিশেষ সচেতন। অনেকেই জানেন না কিডনির সমস্যায় কী ধরনের খাবার গ্রহণ করা দরকার।

 

Manual4 Ad Code

১। ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, ক্যাপসিকামে রয়েছে ভরপুর মাত্রায় ভিটামিন কে, সি, বি৬, ফলিক অ্যাসিড, ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট। এসব উপাদান দেহের ক্ষতিকারক ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে কাজ করে কিডনিকে শক্তিশালী করে।

২। জাম, স্ট্রবেরি, আপেল, আনারস, লাল আঙুরের মতো ফল কিডনি ভালো রাখতে সাহায্য করে।

Manual8 Ad Code

৩। পেঁয়াজ ও রসুনে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট কিডনির পক্ষে বেশ ভালো।

৪। আদা দেহের রক্ত চলাচল বাড়িয়ে কিডনিকে সচল রাখতে সাহায্য করে। ফলে কিডনির কার্যকারিতা বেড়ে যায়।

Manual1 Ad Code

৫। কিডনি রোগীদের রান্না অলিভ অয়েলে করাই শ্রেয়। এই তেলে ফসফরাস থাকে না। তাই কিডনির স্বাস্থ্য ভালো রাখতে এই তেল বেশ উপকার।

৬। কোনো রোগীর সপ্তাহে দু-তিনবার করে ডায়ালাইসিস চলছে মানেই কিডনির কাজ হচ্ছে কৃত্রিমভাবে। এর ফলে বেশ কিছু পরিমাণে প্রোটিনের ক্ষয়ও হচ্ছে। তাই শরীরে সঠিক মাত্রায় প্রোটিনের জোগান দেওয়া ভীষণ জরুরি। এমন রোগীরা মুরগির মাংস খেতে পারেন।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code