কেটে ফেলা হবে শিল্পী আকবরের পা

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২

কেটে ফেলা হবে শিল্পী আকবরের পা

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :
জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবরের পা কেটে ফেলা হবে। রোববার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় অপারেশনের মাধ্যমে এ চিকিৎসাকার্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

Manual7 Ad Code

 

বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে পরিচিতি পাওয়া আকবর দীর্ঘ ১০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। আর ৫ বছর ধরে শরীরে বাসা বেধেছে জন্ডিস, রক্তের প্রদাহসহ নানা রোগ।

 

কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও টাকার অভাবে আবার বাড়িতে ফিরেও এসেছেন।

Manual6 Ad Code

 

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, হসপিটালে আনতে বেশ দেরি করে ফেলেছে আকবরের পরিবার। পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। তাই পা কেটে ফেলতে হবে। তা না হলে এই পচন ছড়িয়ে পড়বে অন্য অঙ্গতেও।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

‘ইত্যাদি’র মঞ্চে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি নতুন করে গেয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তারপর ইত্যাদিতেই ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামের আরেকটি গান গেয়ে দেশজুড়ে পরিচিতি পান আকবর।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code