সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২
বিনোদন ডেস্ক :
ডায়াবেটিস ও কিডনির জটিলতায় হাসপাতালে ভর্তি গায়ক আকবরের অবস্থার অবনতি হওয়ায় তার ডান পা কেটে ফেলতে হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে বিকেল সাড়ে ৫টা আকবরকে ওটিতে নেয়া হয়।
রাত ৮টা ৫০ মিনিটে আকবর ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার মেয়ে অথৈ এক পোস্টে জানান, ‘আব্বুর অপারেশন শেষ হয়েছে। আব্বুর ডান পা কেটে ফেলে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে আমার। আব্বুর দিকে আমি তাকাতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না আমার আব্বুর পা নেই। আল্লাহ তুমি আমাদের সাথে এমন কেন করলে?’
বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে পরিচিতি পাওয়া আকবর দীর্ঘ ১০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। আর ৫ বছর ধরে শরীরে বাসা বেধেছে জন্ডিস, রক্তের প্রদাহসহ নানা রোগ।
কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও টাকার অভাবে আবার বাড়িতে ফিরেও এসেছেন।
এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনতে বেশ দেরি করে ফেলেছে আকবরের পরিবার। পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। তাই পা কেটে ফেলতে হবে। তা না হলে এই পচন ছড়িয়ে পড়বে অন্য অঙ্গতেও।
‘ইত্যাদি’র মঞ্চে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি নতুন করে গেয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তারপর ইত্যাদিতেই ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামের আরেকটি গান গেয়ে দেশজুড়ে পরিচিতি পান আকবর।
Design and developed by ওয়েব হোম বিডি