উৎসবের আমেজে ‘লাল শাড়ি’র গানের শুটিং

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

উৎসবের আমেজে ‘লাল শাড়ি’র গানের শুটিং

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :
নভেম্বরের শুরুতে শুরু হয় লাল শাড়ি সিনেমার শুটিং। বন্ধন বিশ্বাসের পরিচালনায় এতে অভিনয় করছেন অপু বিশ্বাস, সাইমন সাদিক, সুমিত সেনগুপ্তসহ অনেকে।

 

নানা রকমের দৃশ্যধারণের পর শনিবার শুরু হয়েছে একটি গানের শুটিং। সেই সেটের কিছু ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

ছবিতে দেখা যাচ্ছে, রঙিন আবহে ছেয়ে গেছে শুটিং সেটের চারদিক। অপু বিশ্বাস ও সাইমনকে দেখা গেছে একটি ছবিতে। যেখানে তারা রয়েছেন উৎসবের আমেজে, আর শরীরে মেখে আছেন বাহারি রং।

 

গানে নৃত্যরত অপু বিশ্বাসের দুটি ছবি প্রকাশ পেয়েছে অনলাইনে। সেখানেও অপু বিশ্বাস ও তার সহশিল্পীদের বাহারি পোশাকে রঙিন হয়ে উঠেছে ফ্রেম।

 

Manual6 Ad Code

নির্মাতা বন্ধন বিশ্বাস গণমাধ্যমকে জানান, যে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে, সেই দৃশ্যের শুটিং হয়েছে শনিবার। ২০ নভেম্বর পর্যন্ত মানিকগঞ্জে হবে সিনেমার শুটিং।

 

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনাও করছেন অপু বিশ্বাস। সিনেমায় আরো আছেন দিলরুবা দোয়েল, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code