প্রেমিকের সঙ্গে চুটিয়ে মজা নিচ্ছে জাহ্নবী, জানালেন নিজেই!

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

প্রেমিকের সঙ্গে চুটিয়ে মজা নিচ্ছে জাহ্নবী, জানালেন নিজেই!

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :
‌‌প্রেমের খবর হাওয়ায় ভাসে। তার উপর প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে ওরহান অবর্তমানি আর জাহ্নবী কাপুরকে। প্রেম করছেন শ্রীদেবী-কন্যা, বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। এত দিন নিজমুখে কিছুই বলেননি তারকাজুটি। ‘মিলি’ মুক্তির পর রয়েসয়ে মুখ খুললেন জাহ্নবী।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এক সাক্ষাৎকারে বললেন, ওরিকে (ওরহান) বহু বছর ধরে চিনি। ওর সঙ্গে শুধু চুটিয়ে মজা করেছি তা-ই নয়, বন্ধু হিসাবে সব সময় ওর পাশে থেকেছি। ওরিও আমায় অনুপ্রেরণা দিয়েছে বরাবর। ও যখন সঙ্গে থাকে, বাড়ির মতো এক নিরাপত্তা ঘিরে রাখে আমায়। খুব বিশ্বাস করি ওকে। এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দারুণ মানুষ ওরহান।

 

Manual1 Ad Code

দীপাবলি উদযাপনের দিন পারিবারিক ছবির মধ্যেও নজর কেড়েছিল ওরহানের সঙ্গে জাহ্নবীর ছবিটি। যা নিয়ে জোরদার চর্চা চলছিল নেটদুনিয়ায়। পুলের ধারে বসেছিলেন দু’টিতে। ওরহানের উরুতে হাত জাহ্নবীর। স্বচ্ছ সাদা শাড়ির সঙ্গে হিরের গয়নায় অভিনেত্রীকে দেখাচ্ছিল পরির মতো। পাশে বেগনি কুর্তা, সাদা সিল্কের পাজামায় সপ্রতিভ ওরহান। ছবিতে দু’জনের চোখের ভাষাই গভীর রসায়নের ইঙ্গিত দিচ্ছে। সেই দেখে দুইয়ে দুইয়ে চার করে নিয়েছিলেন অনুরাগীরা। তবে জাহ্নবীর কথায় সেই জল্পনায় খানিক জল পড়ল। তারা কি শুধুই বন্ধু? প্রেমের কোনো আভাস নেই? ওরহানের তরফে অবশ্য কিছুই জানা যায়নি।

 

বড় কিংবা ছোট পর্দার নায়ক নন। তবে নায়কোচিত চেহারা রয়েছে ওরহানের। মায়ানগরীর কোনো হোমরাচোমরা গোছের কেউ না হলেও বলিউড থেকে হলিউড- তার অবাধ চলাচল। নানা কারণেই নজরের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই ওরি। তার মধ্যে জাহ্নবীর সঙ্গে তার একের পর এক ছবি পোস্টে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে বলিপাড়ায়।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code