জঙ্গি ছিনতাই: প্রধান সমন্বয়ক সিলেটের রাফি রিমান্ডে

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২

জঙ্গি ছিনতাই: প্রধান সমন্বয়ক সিলেটের রাফি রিমান্ডে

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনার প্রধান সমন্বয়ক মেহেদী হাসান অমি ওরফে রাফির (২৪) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ।



শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে, বুধবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে (২৪) গ্রেফতার করে সিটিটিসি। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

 

এ উপলক্ষে রাজধানীর মিন্টো রোড মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

Manual8 Ad Code

 

সংবাদ সম্মেলন দাবি করা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ঢাকা সিএমএম আদালত চত্বর থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান। সিটিটিসি আরো দাবি করেছে, জঙ্গিদের টার্গেট ছিল হাজিরা দিতে আসা ১২ সদস্যদের মধ্যে চার জনকে ছিনিয়ে নেয়া। এই চার জনের মধ্যে প্রধান টার্গেট ছিল আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে শামস। তবে ঐদিন পালানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ।

 

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার-নামীয় আসামি অমি। তিনি সংগঠনে রাফি হিসেবে পরিচিত। ২০১৩ সাল থেকে সে আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ত। এর আগে ২০০৯ সাল থেকে হিজবুত তহরীর সঙ্গে যুক্ত ছিলেন। সরকার বিরোধী অপ-তৎপরতার কারণে ২০১০ সালে তাকে গ্রেফতার করা হয়। এগার সালে জামিনে বের হয়ে আনসার আল ইসলামে উজ্জীবিত হয়ে ২০১৩ সালে আনসার আল ইসলামে যোগ দেয়। তখন সংগঠনের নাম ছিলো আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)।

Manual6 Ad Code

 

তিনি আরও বলেন, অল্প দিনের মধ্যে অমির দক্ষ নেতৃত্বের কারণে তাকে আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের দাওয়া বিভাগের প্রধান করা। এরপর অমি সিলেট অঞ্চলের অনেককে সংগঠনে নিয়োগ দেয়। দক্ষ নেতৃত্ব, সংগঠনের নিবেদিত প্রাণ ও অতি সাহসী কর্মী হিসেবে সে সংগঠনের মূল ব্যক্তি বহিষ্কৃত মেজর জিয়ার দৃষ্টি আকর্ষণ করে। এরপর অমিকে সংগঠনের আসকারি বিভাগে নিয়োগ দেওয়া হয়।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code