জয়ে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

প্রকাশিত: ৩:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২২

জয়ে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

Manual2 Ad Code

খেলাধুলা ডেস্ক :
হেক্সা জয়ের লক্ষ্যেই কাতারে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের ‘জি’ গ্রুপে নিজেদের ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারায় সেলেসাওরা। দলের পক্ষে গোল দুইটি করেন রিচার্লিসন। রিচার্লিসনের জোড়া গোলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের। এই জয় দিয়েই বিশ্বকাপে নিজেদের হেক্সা মিশন শুরু করলো তিতের শীষ্যরা।

 

Manual7 Ad Code

কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই কারো জালে বল জড়াতে পারেনি। এতে গোলহীন ছিল প্রথমার্ধ।

Manual4 Ad Code

 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও চাপ সৃষ্টি করে ব্রাজিলিয়ানরা। যার ফলস্বরূপ ৬২ মিনিটেই পায় প্রথম গোলের দেখা। দলের পক্ষে প্রথম গোলটি করেন রিচার্লিসন। ১০ মিনিট পর ৭৩ মিনিটের মাথায় আবারও সার্বিয়ার জালে বল জড়ান রিচার্লিসন। তার জোড়া গোলেই জয়র পথ সহজ করে দেয় ব্রাজিলের।

 

পরের সময়টাও আক্রমণে আক্রমণে সার্বিয়ার রক্ষণ কাঁপিয়ে তোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৮১ মিনিটে ক্যাসিমিরো বক্সের বাইরে থেকে মাপা শেট নেন। কিন্তু এবারও তার শট লাগে ক্রস বারে। রদ্রিগো একটু পরেই ভালো একটা শট নিলে সার্বিয়ান গোলরক্ষক তা ফিরিয়ে দেন।

Manual3 Ad Code

 

যোগ করা সময়ে রদ্রিগোর আরও একটি ভালো শট যায় পোস্টের ওপর দিয়ে। সব মিলিয়ে শেষ ৪৫ মিনিট মন কাড়া ফুটবল খেলেছে সেলেসাওরা।

Manual7 Ad Code


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code