অবশেষে মুক্তি পাচ্ছে ‘নূর’

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২

অবশেষে মুক্তি পাচ্ছে ‘নূর’

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :
বর্তমান সময়ের চিত্রনায়ক আরেফিন শুভ। তার অভিনীত ‘নূর’ সিনেমার শুটিং অনেক আগেই সম্পন্ন হয়। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তির মুখে সিনেমাটি আটকে যায়।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

অবশেষে চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছে বলে জানান এর নির্মাতা। এই সিনেমার মাধ্যমে আরিফিন শুভ দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।

 

‘নূর’ মুক্তি প্রসঙ্গে পরিচালক রাফি বলেন, সেন্সর বোর্ড কিছু সংশোধন দিয়েছিলেন। আমরা তাদের কথায় সম্মান জানিয়ে সবকিছু ঠিকঠাক করে ফের জমা দিলে সেন্সর বোর্ড সেন্সর ছাড়পত্র দিয়েছে।

 

Manual7 Ad Code

কিন্তু ঠিক কবে সিনেমাটি মুক্তি পাবে জানাননি পরিচালক। এর আগে চলতি বছরের জুলাই মাসে কারিগরি ত্রুটি থাকায় সিনেমাটির মুক্তির অনুমতি দেয়নি সেন্সর বোর্ড।

 

Manual2 Ad Code

‘নূর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন অভিনেতা আরিফিন শুভ। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code