সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩
সুরমা মেইল ডেস্ক :
আড়াই মাস আগে অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদ নির্বাচনে হেরে এবার টাকা ফেরত চেয়ে ভোটারদের বিরুদ্ধে মামলা করেছেন এক প্রার্থী। মামলায় ৬৬ জনকে অভিযুক্ত করা হয়।
রোববার (০১ জানুয়ারি) সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন মুজিবুর রহমান নামের প্রার্থী। তিনি পেশায় আইনজীবীও।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী দেব্রত চৌধুরী লিটন। তিনি জানান, মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন।
জানা গেছে, গত ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করেন অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। নির্বাচনে ভোটের আশায় ভোটারদের বিভিন্ন অংকের টাকা দেন। কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি। পরে টাকা ফেরত চেয়েও পাননি। অবশেষে টাকা ফেরত পেতে আদালতে মামলা করেন।
যদিও মামলার এজাহারে তিনি টাকার বিনিময়ে ভোটের বিষয়টি উল্লেখ করেননি। বিভিন্ন অজুহাতে ভোটাররা টাকা নিয়েছেন বলে দাবি করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি