শাকিবের নায়িকা হবেন কাজল অথবা বিদ্যা!

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩

শাকিবের নায়িকা হবেন কাজল অথবা বিদ্যা!

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :
বড়পর্দায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বলিউডের কাজল অথবা বিদ্যা বালানের রসায়ন দেখা যেতে পারে। দেশের একটি গণমাধ্যমকে এমনটাই জানালেন চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক। তিনি ও তার স্ত্রী কিংবদন্তি নায়িকা শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রোডাকশন থেকে নির্মিত হবে এই ছবি।

 

Manual2 Ad Code

সাদিক জানিয়েছেন, চলচ্চিত্রটি টলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হবে। এটি পরিচালনার দায়িত্ব সামলাবেন সেখানকার পরিচালক রাজীব কুমার বিশ্বাস। গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। তবে সমন্বয় করতে বাংলাদেশ থেকে একজন পরিচালক থাকবেন।

Manual2 Ad Code

 

সিনেমাটি নিয়ে কথা হয় রাজীব বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, ‘প্রাথমিক কথাবার্তা হয়েছে। এখনও কোনোকিছু চূড়ান্ত নয়। সবকিছু ফাইনাল না হওয়া অবধি কিছু বলতে পারছি না।’

 

Manual5 Ad Code

ওয়াহিদ সাদিকও চূড়ান্তভাবে কিছু বলেননি। জানিয়েছেন, ১৬ জানুয়ারি কলকাতায় গিয়ে রাজীবের সঙ্গে বসে সবকিছু চূড়ান্ত করবেন।

 

Manual7 Ad Code

এদিকে শাকিবের এই নতুন ছবির তথ্যটি বিশ্বাস করতে পারছেন না শাকিবিয়ানরা। আদৌ ঘোষিত সিনেমাটি আলোর মুখ দেখবে কি না—তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা।

 

মূলত, গেল কয়েকমাসে শাকিব খান একাধিক সিনেমার ঘোষণা দিয়েছেন। কিন্তু একটি সিনেমারও শুটিং শুরু করেননি। সেকারণে তারা হতাশ হয়ে পড়েছেন। যদিও তাদের বিশ্বাস, স্বরূপে ফিরবেন ঢালিউড ভাইজান। শুধু সময়ের অপেক্ষা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code