কসাই ভাড়া করে মাকে ৫ টুকরো করা ছেলসহ ৭ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩

কসাই ভাড়া করে মাকে ৫ টুকরো করা ছেলসহ ৭ জনের মৃত্যুদণ্ড

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে নিজের মাকে পাঁচ টুকরো করে নৃশংস ভাবে হত্যার ঘটনায় নিহতের ছেলেসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। নিহত ওই নারীর নাম নুরজাহান বেগম (৫৭)।

 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। রায়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।

 

ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলো- নিহতের ছেলে হুমায়ুন কবির হুমু (৩২), নিরব (২৬), নুর ইসলাম (৩২), কালাম (৩০), সুমন (৩৩), হামিদ (২৮) ও ইসমাইল (৩০)

 

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল গণমাধ্যমকে বলেন, এটি একটি নির্মম হত্যাকাণ্ড। যে মা সন্তানকে জন্ম দিলেন, সেই সন্তান কীভাবে মাকে হত্যা করে! এটি একটি নজিরবিহীন ঘটনা। আমরা এ রায়ে সন্তুষ্ট। আশা করি, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে।

 

২০২০ সালের ৭ অক্টোবর বিকেলে সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের একটি ধানক্ষেত থেকে গৃহবধূ নুর জাহানের (৫৮) মাথাসহ দুই টুকরা উদ্ধার করা হয়। পরদিন একই ক্ষেত থেকে লাশটি র আরও তিন টুকরা উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

এ ঘটনায় প্রথমে নিহত নারীর ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে মো. নীরব ও কসাই নুর ইসলাম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

 

Manual1 Ad Code

তাদের জিজ্ঞাসাবাদে হ ত্যা মামলার বাদী নিজেই জড়িত বলে তথ্য বেরিয়ে আসে। এরপর পুলিশ হুমায়ুনকে প্রধান আসামি করে অন্য একটি মামলা করে। সেই মামলায় গ্রেপ্তার হুমায়ুন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

 

(সুরমামেইল/ডি-এমএইচ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code