শ্রমিকরাও মানুষ

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মে ১, ২০২৩

শ্রমিকরাও মানুষ

Manual1 Ad Code

সুনির্মল সেন :
শ্রমিক নহে ওরা মানুষ
হোক মানুষ বলে গণ্য,
শ্রমিকের মজুরির পরে বসুক
আর একটা শূন্য।

শ্রমিকদের পাওনা দিতে
গরিমসি ঠিক না,
বুঝতে হবে মহাজনদের
এটা কোনো ভিক্ষা না।

Manual7 Ad Code

মজুরি শোধ করতে হবে
ঘাম শুকানোর আগে,
শ্রমিক যেন কষ্ট না পায়
কিম্বা ফোঁসে বাগে।

Manual1 Ad Code

ন্যায্য অধিকারে শ্রমিকদের
কাটা-ছেঁড়া ঠিক না,
শোষণ-পীড়ন বন্ধ করে
নৈতিকতা শিখ্ না।

Manual7 Ad Code

কুলি-মজুর শ্রমিক ওদের
দাস যাবে না ভাবা,
দাও ফিরিয়ে স্বাধীনতা
থামাও কালো থাবা।

Manual8 Ad Code

লেখক : কবি ও সাংবাদিক।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code