সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৩
বিনোদন ডেস্ক :
দীর্ঘ বছর ধরে ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে সম্পর্কে আছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তার সমসাময়িক অভিনেত্রী, বন্ধুরা সবাই বিয়ে করলেও তার মধ্যে বিয়ের কোনো তাড়া নাই। সম্প্রতি তিনি প্রথমবারের মত ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং সেশন করেছেন। সেখানেই বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে উত্তরে অভিনেত্রী বলেছেন ‘এখনও অন্তঃসত্ত্বা হইনি’। যেটাকে ‘খোঁচা’ হিসেবে দেখছে নেটিজেনরা।
সোমবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নেন তাপসী। সেখানে তার অনুসারীরা বিভিন্ন প্রশ্ন করেছেন, সেসব প্রশ্নের জবাব ভিডিও আকারে দিয়েছেন অভিনেত্রী।
এক অনুরাগী প্রশ্ন করেন, ‘আপনি বিয়ে করবেন কবে?’ এ প্রশ্নের জবাবে হাসতে হাসতে তাপসী বলেন, ‘আমি এখনও অন্তঃসত্ত্বা হইনি। সুতরাং সহসাই বিয়ে করছি না। তবে যখন করবো, সবাইকে জানিয়েই করবো।’
নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে শোনা যায়। বর্তমানে ইলিয়ানা ডি’ক্রুজও মা হওয়ার অপেক্ষায়। তিনিও এখনও বিয়ে করেননি। এরমধ্যেই তাপসী পান্নুর এমন মন্তব্য; তাই নেটিজেনদের ধারণা, তিনি বিষয়টি নিয়ে অন্য অভিনেত্রীদের খোঁচা দিয়েছেন।
এছাড়া তিনি সোশ্যাল মিডিয়ায় তার বিমুখতা নিয়ে প্রশ্নের উত্তরে তাপসী জানান, ‘আমি যখন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হই তখন সেটার মূল উদ্দেশ্য ছিল মানুষকে একে অন্যের সঙ্গে যুক্ত করা। কথা বলা, মোদ্দা কথা একটা সুস্থ, স্বাভাবিক পরিবেশ গড়ে তোলা। এখন এখানে টক্সিসিটি ছড়ায় লোকজন। সবাই সুযোগের অপেক্ষা করে বসে আছে যাতে সে অন্য কাউকে হেয় করতে পারে। আমার এগুলো ভালো লাগে না তাই দূরে থাকি।’
তাপসীকে সর্বশেষ ‘ব্লার’ সিনেমায় দেখা গেছে। এটি গেলো বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। বর্তমানে তার হাতে এক হালির বেশি সিনেমা রয়েছে। এরমধ্যে দর্শকের আগ্রহের মূলে রয়েছে ‘ডানকি’। রাজকুমার হিরানির নির্মাণে এতে তিনি অভিনয় করেছেন শাহরুখ খানের সঙ্গে। সূত্র : এনডিটিভি
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি