মেজরটিলায় ছুরিকাঘাতে স্ত্রী হত্যাকারী স্বামী রিমান্ডে

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩

মেজরটিলায় ছুরিকাঘাতে স্ত্রী হত্যাকারী স্বামী রিমান্ডে

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর মেজরটিলায় স্ত্রী শিমলা রাণী নাথকে ছুরিকাঘাতে হত্যাকারী ঘাতক স্বামী বিশ্বজিৎ দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টায় সদর উপজেলার জাকারিয়া সিটি পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

এরআগে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে দাম্পত্য কলহের জেরে শাহপরান থানাধীন মেজরটিলা নাথপাড়া এলাকায় স্বামীর হাতে খুন হন নগরীর ৩২নং ওয়ার্ডের নূরপুর এলাকার জিতেন্দ্র দেবনাথ মেয়ে সিমলা রানী নাথ।

 

Manual3 Ad Code

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।



এদিকে, শনিবার (২২ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে স্ত্রী হত্যাকারী বিশ্বজিৎ দেব নাথকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Manual8 Ad Code

 

বিশ্বজিৎ দেব নাথ (২৬) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নৃপেন্দ্র দেবনাথের ছেলে। বর্তমানে তিনি মেজরটিলা এলাকার নুরপুর রাস্তার পাশের বিয়ানী হাউসের বাসিন্দা।

 

বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবুল খায়ের বলেন, গ্রেপ্তারের পর বিশ্বজিৎকে আদালতে প্রেরণ করে একদিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তা মঞ্জুর করেন।

 

Manual8 Ad Code

জানা যায়, সিমলা নগরীর নয়াসড়ক এলাকায় একটি কসমেটিক্সের দোকানে চাকরি করতেন। পাশাপাশি সিলেট সরকারি মহিলা কলেজে অনার্স পড়ছিলেন সিমলা রানী নাথ। বেকার স্বামীকে বিয়ের পর থেকে একটা কিছু করার জন্য তাগাদা দিতে থাকেন তিনি। কিন্তু বিশ্বজিৎ তার কথা শুনতেন না। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য চলছিল। কিছুদিন আগে সিমলা স্বামীর বাসা ছেড়ে চলে আসেন বাবার বাড়িতে।

 

বিশ্বজিৎ তাকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরের দিকে নিজের কিছু বখাটে বন্ধু-বান্ধব নিয়ে সিমলা কর্মস্থলে গিয়ে তাকে নানাভাবে হুমকি ধমকি দিয়েছেন। এ কারণে তার বাবা বৃহস্পতিবারই শাহপরাণ থানায় একটি জিডিও দায়ের করেছিলেন।

 

Manual6 Ad Code

শুক্রবার দুপুরে বিশ্বজিৎ সিমলার মেজরটিলাস্থ নাথপাড়ার বাবার বাড়িতে উপস্থিত হন এবং এক পর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে জানান সিমালার বাবা জিতেন্দ্র দেবনাথ।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code