মৌসুমীর তিন দশক উদযাপন

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

মৌসুমীর তিন দশক উদযাপন

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :
প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। চলচ্চিত্রে তার তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার। নব্বই দশকের শুরুতে দর্শকের ভোটে আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী হয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সুহাসিনী মৌসুমী। সেই থেকে আজ অব্দি তার হাসির যাদুতে মাতোয়ারা দর্শক ভক্ত সকলে। কাজ করে চলছেন চলচ্চিত্র, টেলিভিশন ও বিজ্ঞাপনচিত্রে। সম্ভাবনা রয়েছে ওয়েব প্ল্যাটফর্মে কাজের। সর্বশেষ তিনি অভিনয় করেন আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ছবিতে।

Manual7 Ad Code

 

মৌসুমীর বৈচিত্র্যময় ক্যারিয়ারের ত্রিশ বছর পূর্তিতে তার দুটো ফ্যান ক্লাব টিম মৌসুমী ও ম্যাজ (এমএজেড) গত বৃহস্পতিবার, ২০ জুলাই আফতাবনগরে চাপওয়ালা রেস্তোঁরায় আয়োজন করে এক মিলনমেলার। দুটো গ্রুপের অ্যাডমিন ও মডারেটর বাদেও ঘনিষ্ঠ কয়েকজন ভক্ত সে আয়োজনে উপস্থিত ছিলেন।

 

Manual2 Ad Code

মৌসুমীকে ফুল দিয়ে অভিনন্দন জানান ভক্তরা। সবার মধ্যমণি মৌসুমী বলেন, আমি চেষ্টা করি এ ধরনের গেট টুগেদারে উপস্থিত হতে। এমন আয়োজনে এসে আমার ভালো লাগে। সঙ্গত কারণেই সবাইকে সময় দেয়া সম্ভব হয় না। শুরু থেকেই তোমাদের ভালোবাসা পেয়ে এসেছি। ক্যারিয়ারের এ পর্যায়ে এসেও তোমাদের সে অনুভূতিতে ভাটা পড়েনি। তোমরা আমার জন্য দোয়া করবে। যেন তোমাদের ভালোবাসায় বেঁচে থাকতে পারি।

 

উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও মৌসুমীর জীবনসঙ্গী ওমর সানি। ফুলেল শুভেচ্ছা ও বক্তব্য শেষে ছবি তোলায় মেতে ওঠেন সকলে। মধ্যাহ্নভোজ শেষে মৌসুমীর সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দেন উপস্থিত অতিথিবৃন্দ।

Manual3 Ad Code

 

উল্লেখ্য, টিম মৌসুমী ও ম্যাজ গ্রুপের অ্যাডমিন তানজিনা সুলতানা, শাকিল মুবিন, ফিরোজ মধু, মডারেটর শিল্পী ইসলাম প্রমুখ আয়োজনে উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তানজিনা সুলতানা।

 

(সুরমামেইল/এএইচএম)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code