গাজায় ইসরাইলি বর্বর হামলা ও নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বোলন

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

গাজায় ইসরাইলি বর্বর হামলা ও নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বোলন

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
গাজায় ইসরায়েলি বর্বর হামলা ও নিহতদের স্মরণে এবং বাংলাদেশের রাজনীতির নামে অগ্নিসন্ত্রাসের নিন্দা ও অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করেছে ঠাকুরগাঁও সম্মিলিত সাংষ্কৃতিক জোট।

 

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।

 

Manual8 Ad Code

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অনুপম মনির সভাপতিত্বে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সংগঠনটির সাধারন সম্পাদক পার্থ সারথী দাস, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, নিশ্চন্তপুর থিয়েটারের সভাপতি রাশেদুল আলম লিটন, নূরে আলম উজ্জ্বল, শাপলা নাট্য গোষ্ঠীর সদস্য শান্তি হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Manual2 Ad Code

 

বক্তারা অবিলম্বে গাজায় নির্মম হামলা বন্ধ ও সেই সাথে বাংলাদেশে সম্প্রতি অগ্নি সন্ত্রাসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

Manual6 Ad Code

এসময় রুদ্র নৃত্যাালয়, আবৃত্তি সন্মন্বয় পরিষদ, তারুণ্য একাডেমি, বটমূল সাংস্কৃতিক একাডেমি, গণসংগীত মঞ, কুশ শিশু নিকেতন, কর্নেট সাংস্কৃতিক গোষ্ঠী, সপ্তধ্বনী সংগীত বিদ্যালয় সহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিককর্মী সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এমআই)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code