রাঙামাটি কারাগারে লিগ্যাল এইড’র গণশুনানী অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩

রাঙামাটি কারাগারে লিগ্যাল এইড’র গণশুনানী অনুষ্ঠিত

Manual4 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
সরকারী খরচে আইনগত সহায়তা সেবার জবাবদিহিতা ও মান নিশ্চিত করণে রাঙামাটি জেলা কারাগারে এক সমন্বয় সভা ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় গণশুনানি অনুষ্ঠিত হয়।

 

জেলে আটক বন্দী ও লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের সমন্বয় সভা ও গনশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ।

 

জেল সুপার মোঃ দিদারুল আলম’র সভাপত্বিতে অনুষ্টিত সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

সমন্বয় সভা ও গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল আইনজীবি এড. সুস্মিতা চাকমা, এড. হ্লা থোয়াই প্রু মারমা, এড.মামুনুর রশীদ মামুন, এড. মিলন চাকমা, এড. মাকসুদা হক, এড. শফিউল আলম মিয়া, এড. মোঃ রাশেদ ইকবালসহ কারা কর্মকর্তা-কর্মচারী ও বন্দীগণ।

Manual5 Ad Code

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ আইনগত সহায়তা পেতে কারাবন্দীদের বিভিন্ন অভিযোগ শুনেন। এরপর লিগ্যাল ও প্যানেল আইনজীবীদের সমন্বয়ে সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন মর্মে উপস্থিত কারাবন্দীদের আশ্বস্ত করেন।

 

(সুরমামেইল/এমআইকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code