স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দিন : রমেশ চন্দ্র সেন

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দিন : রমেশ চন্দ্র সেন

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
স্মার্ট বাংলাদেশ গড়তে এবং অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে আবারও নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের নৌকার মার্কার প্রার্থী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

 

শনিবার বিকেলে (২৩ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন এ কথা বলেন। এরআগে সকালে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় অংশগ্রহণ করেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

Manual1 Ad Code

 

সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন বলেন, আগামী ২০২৪ সালের ৭ই জানুয়ারিতে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবে। সেই নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন; আপনাদের কাছে এটাই আমার আবেদন।

 

তিনি বলেন, আওয়ামী লীগ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। এই সংগঠন যখন ক্ষমতায় আসে তখনই বাংলাদেশের মানুষের কল্যাণ হয় এবং দেশের উন্নয়ন হয়। এছাড়াও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

 

Manual8 Ad Code

আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় তুলে এনেছে, যেটার বাস্তবায়ন করতে হবে। আর এটা বাস্তবায়ন করতে হলে পুণরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন।

Manual2 Ad Code

 

জনসভায় সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু দাইয়াম জনির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আ.স.ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code