সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩
শ্যামল কুমার রায়
সুরমামেইল ডেস্ক :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের সাবেক তহশিলদার বর্তমানে পাটগাতি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার রায় অবৈধ পন্থায় নোটারী দলিলমূলে একজনের জমি অন্যজনের নামে নামজারি করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে- টাকার বিনিময়ে এই অবৈধ কাজটি করেছেন সাবেক ওই তহশিলদার। বিষয়টি এলাকায় জানা জানি হলে দৈনিক একুশের বানী জেলা প্রতিনিধি মো. তপু শেখ তহসিলদারের কাছে এ বিষয়ে তথ্য জানতে চাইলে তহশিলদার ক্ষুব্ধ হয়ে তার সহযোগী কতিপয় ব্যক্তিকে দিয়ে মুঠফোনে অশ্লিল গালাগাল করে ও হুমকি প্রদান করেন।
অভিযোগকারী ভুক্তভোগী আব্দুল মালেক টুঙ্গিপাড়া সহকারী কমিশনার ভূমি বরাবর ১৯৯৯ (আইএক্স-১)/২০২২-২০২৩ নং নামজারি কেসের ৩১৩ নং খতিয়ানটি বাতিল করার জন্য আবেদন করেছেন বলে জানা যায়। ওই অভিযোগ সূত্রে জানা যায়- সে তার জমির নামজারি করতে সহকারী কমিশনার ভূমি অফিস টুঙ্গিপাড়া গেলে জানতে পারেন, তার জমি ও তার শরিকদের জমি টুঙ্গিপাড়া কুশলী ইউনিয়নের আয়েন উদ্দিন শেখের ছেলে মো. কবির শেখের নামে নামজারি হয়ে গেছে।
জানা যায়- যে জমির নামজারি করা হয়েছে, সে জমির কোন সাব-রেজিস্ট্রি দলিল নাই। যে দলিল আছে তা নোটারি দলিল। ভূমি আইনে নোটারি দলিল মূলে নামজারি করার কোন বিধান নাই। ইউনিয়ন তহশিলদার যে ভূমিতে নামজারি করেছে তার দাগ/প্লট নাম্বার ঠিক থাকলেও দলিল নাম্বার ভুয়া। দলিল নং-১৬৫ খুঁজে পাওয়া যায় নাই। এই নম্বরের কোন দলিল রেজিস্টারে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পাটগাতি ইউনিয়ন ভূমি আফিস তহশিলদার শ্যামল কুমার রায়ের মুঠফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সঠিক কোন উত্তর দিতে পারেন নাই। সাংবাদিকরা তার অফিসে গিয়েও তার দেখা পান নি। অভিযোগকারী এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণ করেছেন।
(সুরমামেইল/এমএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি