ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলায় ২০ বোতল ফেন্সিডিলসহ জেনারুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

 

বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের মধ্যপারপুগী শিবগঞ্জ ডিগ্রী কলেজ এলাকা থেকে পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া ক্রয়-বিক্রয় করার সময় ২০ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে আটক করা হয়।

Manual1 Ad Code

 

এসময় শহিদুল ইসলাম (৩৫) নামে আরো একজন আসামি পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানার এসআই এহসানুল করিম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করে।

 

আটককৃত জেনারুল ইসলাম (৩২) হরিপুর উপজেলার বনগাঁও তসিরপাড়া গ্রামের ফরিজ উদ্দীনের ছেলে। অপর আসামি এক‌ই উপজেলার বেলডাঙ্গী গ্রামের মৃত তসীর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৫)। তিনি পলাতক রয়েছেন।

Manual5 Ad Code

 

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, ২০ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়েছে।

 

এ ঘটনায় সদর থানায় দু’জনের নাম উল্লেখ করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। জেনারুল আটক হলেও অপর আসামি শহিদুল ইসলাম পলাতক রয়েছে। তাকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এমআই)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code