টেকনাফের হ্নীলার নাটমুড়া পাড়ায় শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৪

টেকনাফের হ্নীলার নাটমুড়া পাড়ায় শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন

Manual5 Ad Code

টেকনাফ সংবাদদাতা :
আজ ১৪ই ফেব্রুয়ারি বুধবার শ্রী শ্রী সরস্বতী পূজা। বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী। বিদ্যা মায়ের আরাধনায় নিমগ্ন বিদ্যার্থীরা। বিদ্যাদায়িনী মায়ের জ্ঞানই শক্তি। তিনি শুধু বিদ্যার নয় সুরের দেবী। তিনি তুষারের ন্যায় শুভ্র শ্বেত হংস তার বাহন। তাই তো আজ ছোট বড় সবাই মিলে আনন্দে দেবীর পূজার আয়োজন করছে সারা দেশের ন্যায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে মন্দির কমিটির আয়োজনে উদযাপন হচ্ছে দেবী সরস্বতী পূজা। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসেন ভক্তরা পুজার নানা উপকরণ নিয়ে।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

পুজা বিষয়ে জানতে চাইলে একজন ভক্ত জানান- নানা রকম ফল, মিষ্টি দধি, নৈবিদ্য, দুগ্ধ, পুষ্পার্ঘ্য এসব সমস্ত সাজিয়ে দেওয়া হয় দেবীর সামনে। পুরোহিত মহাশয়ের মন্ত্র পাঠের মাধ্যমে শুরু হয় মূল পুজা তারপর পুষ্পাঞ্জলী ও হোম যজ্ঞের মাধ্যমে শেষ হয় পুজা তখন সকল ভক্তরা দেবীর কাছে দেশও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন।

 

Manual2 Ad Code

মন্দির কমিটি আরও জানান- সকল ভক্তের জন্যে প্রসাদের ব্যবস্থা রয়েছে। এছাড়া বিভিন্ন ভক্তিমূলক গানের মাধমে আজ সন্ধ্যায় অনুষ্ঠান সমাপ্তি হবে।

 

(সুরমামেইল/শংকর/এমএইচ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code