ইতালিতে শুরু হচ্ছে জি৭ শীর্ষ সম্মেলন, গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৪

ইতালিতে শুরু হচ্ছে জি৭ শীর্ষ সম্মেলন, গুরুত্ব পাবে যেসব বিষয়

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ইতালিতে শুরু হচ্ছে শিল্পোন্নত সাত দেশের অর্থনৈতিক জোট গ্রুপ অফ সেভেন (জি৭)-এর ৫০তম শীর্ষ সম্মেলন। জোটভুক্ত দেশগুলোর নেতারা ছাড়া আরও প্রায় ১০টি দেশের নেতারা বৈশ্বিক বিষয়ে আলোচনা করতে তিনদিনের শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। খবর আলজাজিরা।

Manual6 Ad Code

 

বৃহস্পতিবার ইতালির পুগলিয়ার (আপুলিয়া) দক্ষিণাঞ্চলে একটি মধ্যযুগীয় গ্রামে অবস্থিত বিলাসবহুল বোরগো এগনাজিয়া রিসোর্টে এ সম্মেলন শুরু হবে।

 

জি-৭ শীর্ষ সম্মেলনের এবারের আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাত সদস্য দেশের রাষ্ট্রপ্রধান- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের প্রধানকে স্বাগত জানাবেন।

 

Manual6 Ad Code

এ বছর ইতালি ১০টিরও বেশি দেশকে ‘আউটরিচ কান্ট্রি’ হিসেবে অতিরিক্ত আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সংযুক্ত আরব আমিরাতের আমির মোহাম্মদ বিন জায়েদ, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবউন, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

 

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্মেলনে যোগ দেবেন। এক বিশেষ অধিবেশনে তিনি পশ্চিমা মিত্রদের থেকে আরও সহযোগিতা চাইবেন।

 

এছাড়া অতিথি হিসেবে থাকছেন পোপ ফ্রান্সিসও। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) একটি অধিবেশনের জন্য প্রথমবারের মতো শীর্ষ সম্মেলনে একজন পোপকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

আলজাজিরা বলছে, আমন্ত্রিতদের তালিকায় নাম থাকলেও সম্মেলনে যোগ দিচ্ছে না সৌদি আরব ও মিসর।

 

এদিকে এবারের জি৭ শীর্ষ সম্মেলনের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানী, আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চল। এই বিষয়গুলোর ওপর জি৭-এর সদস্য রাষ্ট্র এবং আউটরিচ দেশগুলো তাদের মতামত এবং দৃষ্টিভঙ্গি জানাবে।

Manual2 Ad Code

 

তিনদিনব্যাপী এ সম্মেলনে মধ্যপ্রাচ্যের ওপরও আলোকপাত করা হবে। যেখানে গাজায় ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। হামাসকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেয়ার আহ্বান জানানো এবং এ অঞ্চলে শান্তি অর্জনের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়ার বিষয়ে আলোচনা করবেন জি-৭ নেতারা।

 

অন্যদিকে ইউক্রেনের জন্য সমর্থন বাড়ানোর বিষয়টি এজেন্ডার শীর্ষে রয়েছে। প্রত্যাশা করা হচ্ছে সম্মেলনে ইউক্রেনের জন্য ৫০০ কোটি ডলার ঋণের একটি চুক্তি সম্পন্ন হবে।

 

পৃথকভাবে আফ্রিকা এবং ভূমধ্যসাগর এ দুটি জাতীয় নিরাপত্তা ইস্যু এবারের সম্মেলনে আলোচনার মুখ্য বিষয়বস্তু হতে যাচ্ছে।

 

Manual2 Ad Code

এছাড়া আগের সম্মেলনগুলোতে নেওয়া পদক্ষেপগুলো নেতারা পুনঃনিশ্চিত করবেন। গত বছর জাপানের হিরোশিমায় হয়েছিল এই সম্মেলন।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code