সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। শনিবার (১০ আগস্ট) দুপুরে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
এদিন সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা প্রধান বিচারপতিকে শনিবার দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয়। পরে বেলা ১১টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাইকোর্ট প্রাঙ্গণে জড়ো হন। একই দাবিতে আইনজীবীরাও বিক্ষোভ করেন।
বিচারপতি আশফাকুল ইসলাম ১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী নিযুক্ত হন। এরপর ১৯৮৫ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন আশফাকুল ইসলাম। এরপর ২০০৫ সালের ২৭ আগস্ট তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। ২০২২ সালের ৮ ডিসেম্বর তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।
বিচারপতি আশফাকুল ইসলাম আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি