নবীগঞ্জের ঘটনায় ৮ সাংবাদিকসহ ৩২ জনের নাম উল্লেখ করে মামলা, আসামি ৫ হাজার

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

নবীগঞ্জের ঘটনায় ৮ সাংবাদিকসহ ৩২ জনের নাম উল্লেখ করে মামলা, আসামি ৫ হাজার

Manual4 Ad Code

তিনদিন পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে নবীগঞ্জ শহরের চিত্র। ছবিটি নতুন বাজার মোড় থেকে তোলা।


নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ শহরে টানা তিনদিন ১৪৪ ধারা জারি থাকার পরে বৃহস্পতিবার নিষেধাঙ্গা তুলে নেয়া হয়েছে। ফলে শহরে সাধারণ জনতার মধ্যে প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। দোকানপাট খুলেছে। শহরে বিভিন্ন স্টেশনে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল থেকেই যৌথবাহিনীর টহল জোরদার করা হয়।

 

নবীগঞ্জ শহরের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই মামলা করেনি। তবে পুলিশ এসল্ট হওয়ার ঘটনায় ৮ জন সাংবাদিকসহ ৩২ জনের নাম উল্লেখ করে ৫০০০ হাজার অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছেন নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র।


।আরও পড়ুন


পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নবীগঞ্জে এইচএসসি পরীক্ষার নির্ধারিত কেন্দ্রে যথা সময়ে কেন্দ্রেই অনুষ্ঠিত হয়েছে। সকল পরীক্ষার্থী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন। এর আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পরীক্ষায় অংশ গ্রহণ এর জন্য অনুরোধ করা হয়।

 

এদিন সকাল থেকেই ব্যবসায়ীরা দোকানপাট খুলেছেন। শহরে অটোরিকশা, সিএনজি, ব্যাটারি চালিত টমটমসহ সব ধরনের পরিবহনের চলাচলে আবারও প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসে।

নবীগঞ্জের ঘটনায় ৮ সাংবাদিকসহ ৩২ জনের নাম উল্লেখ করে মামলা, আসামি ৫ হাজার

Manual5 Ad Code

এদিকে পুলিশ আহত হওয়ার ঘটনায় সব আসামিদের বিরুদ্ধে লুটপাট ও ভাংচুরের অভিযোগ আনা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে অগ্নিকান্ড, ভাংচুর ও লুটপাটে ব্যবসায়ীদের বর্ণনা মতে ৪ কোটি ৪ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। সুনির্দিষ্ট কোন আসামিকে দোষারুপ করা হয়নি।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

এ ব্যাপারে নবীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান, পুলিশ এসল্ট হওয়ার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে ৫০০০ হাজার অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, গত সোমবার বিকালে পূর্ব বিরোধের জের ধরে নবীগঞ্জ শহরে দুটি পক্ষের ৬/৭ টি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে শতাধিক লোক আহত ও একজন নিহত হন। সংঘর্ষ চলাকালে শহরে দোকানপাট ভাংচুর করা হয়।

নবীগঞ্জের ঘটনায় ৮ সাংবাদিকসহ ৩২ জনের নাম উল্লেখ করে মামলা, আসামি ৫ হাজার

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code