সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
বিমানবন্দরে জনভোগান্তি ও অতিরিক্ত লোকসমাগম সৃষ্টি করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি এমএ মালিককে সতর্ক করেছে দলটির কেন্দ্রীয় দপ্তর।
বুধবার (১ অক্টোবর) বিএনপির কেন্দ্র থেকে পাঠানো এক চিঠিতে এ সতর্কবার্তা দেওয়া হয় বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, এমএ মালিক দেশে আসা-যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় জমিয়ে জনসাধারণের দুর্ভোগের কারণ হয়ে উঠছেন। এসব কর্মকাণ্ডকে ‘অপরিণামদর্শী’ ও ‘দলীয় নীতির পরিপন্থী’ উল্লেখ করে বলা হয়, এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি ও যানজটের সৃষ্টি হচ্ছে এবং দলীয় ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে যদি এ ধরনের পরিস্থিতি আবার সৃষ্টি হয়, তাহলে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বিএনপি।
প্রসঙ্গত, গত সোমবার এমএ মালিক যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। ওই সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। পরে বুধবার তিনি সিলেটে গেলে ওসমানী বিমানবন্দরেও একইভাবে ভিড় হয়। এই দুই ঘটনায় বিমানবন্দর ও আশপাশের এলাকায় যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে। দলীয় ভাবমূর্তি রক্ষায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি