মৌলভীবাজারে ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

মৌলভীবাজারে ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার চারটি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আসনগুলোতে পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়।

Manual3 Ad Code

 

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান মৌলভীবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল।

 

জেলা রিটার্নি কর্মকর্তা জানান, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে সাতজন প্রার্থীর মধ্যে সাতজনেরই মনোনয়নপত্র বৈধ রয়েছে। কিন্তু মৌলভীবাজার-২ আসনে একজন, মৌলভীবাজার-৩ আসনে দুইজন ও মৌলভীবাজার-৪ আসনে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মৌলভীবাজার-২ আসনে ৮ জনের মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ এবং একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন- এম জিমিউর রহমান চৌধুরী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।

 

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ৭ জনের মধ্যে দুই জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইভাবে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আসনটিতে মনোনয়ন বাতিলের তালিকায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. ইলিয়াস।

 

Manual1 Ad Code

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে সর্বাধিক ৯ জন প্রার্থীর মধ্যে দুই জনের মনোনয়ন বাতিল এবং ৭ জনের মনোনয়ন বৈধ বলে জানিয়েছেন রিটার্ণিং কর্মকর্তা। এ আসনে বিএনপির জালাল উদ্দিন আহমেদ জিপু এবং স্বতন্ত্র প্রার্থী মুঈদ আশিক চিশতীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


।আরও পড়ুন

Manual5 Ad Code


(সুরমামেইল/এমবিএন)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code