ইরান যুক্তরাষ্ট্রের যেসব শর্তে রাজি না হওয়ায় ব্যর্থ হয় আলোচনা

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

ইরান যুক্তরাষ্ট্রের যেসব শর্তে রাজি না হওয়ায় ব্যর্থ হয় আলোচনা

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। দুই দেশের মধ্যে চুক্তি ছাড়াই শেষ হয়েছে মুখোমুখি আলোচনা।

 

সিএনএনকে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় শুরু হওয়া আলোচনা আজ সকালে গড়ায়। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে অচলাবস্থা তৈরি হয়। যা আর সমাধান করা যায়নি।

Manual1 Ad Code



তিনি বলেছেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্র দাবি করেছিল হরমুজ প্রণালি খুলে দিতে হবে এবং সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম ছেড়ে দিতে হবে। এ বিষয়গুলো নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে ইরানকে জানানো হয়। কিন্তু ইরানি প্রতিনিধিরা এসব দাবি প্রত্যাখ্যান করেন।

 

Manual3 Ad Code

অপরদিকে ইরান দাবি করে তাদের ওপর যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো তুলে দিতে হবে এবং বিদেশি ব্যাংকে ইরানের যেসব অর্থ জব্দ করে রাখা হয়েছে সেগুলো ছেড়ে দিতে হবে।

 

কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের শর্তে রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রও ইরানের শর্তে রাজি হয়নি। এরপর দুই পক্ষই জানায় আলোচনা ব্যর্থ হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানিদের গতকাল শর্ত দেন, আলোচনা চলার মধ্যেই হরমুজ খুলে দিতে হবে। কিন্তু ইরান স্পষ্ট করে জানায়, যতক্ষণ চুক্তি না হবে ততক্ষণ হরমুজ খুলে দেবে না তারা।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

সিএনএন বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি আর হরমুজ নিয়েই বেশি আলোচনা হয়েছে। পারমাণবিক কর্মসূচির বিষয়টি পুরোনো হলেও; হরমুজ মার্কিনিদের জন্য নতুন সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। সূত্র: সিএনএন

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code