সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার জেরে স্ত্রী আয়শা বেগমকে হত্যার দায়ে স্বামী ছিদ্দিক আহমদ নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল মেম্বারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক শেখ নাজমুন নাহার এ রায় দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আল-আসলাম মোমিন।

 

Manual4 Ad Code

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে পরকীয়ার জেরে বিয়ানীবাজারের শ্রীধরা গ্রামের আলা উদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ নাদেল (৪২) তার স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন। হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ ঘর থেকে আয়শার মরদেহ উদ্ধার করে।

 

Manual3 Ad Code

এ ঘটনায় ছিদ্দিক আহমদ নাদেল ও স্থানীয় ফখরুল মেম্বারকে আসামি করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা হয়। পরে পুলিশ দুজনকেই গ্রেপ্তর করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নাদেলকে মৃত্যুদণ্ড এবং ফখরুল মেম্বারকে বেকসুর খালাস দেন।

 

(সুরমামেইল/এমকেআই)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code