সিলেটে সেনাবাহিনী ও এসআরবি কর্মকর্তা পরিচয়ে করছিলেন চাঁদাবাজি

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

সিলেটে সেনাবাহিনী ও এসআরবি কর্মকর্তা পরিচয়ে করছিলেন চাঁদাবাজি

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সেনাবাহিনী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ভুয়া পরিচয়ধারী ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

 

আটক ব্যক্তির নাম- এস এন কে মোঃ শহীদুল ইসলাম (৪৬)। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকার বিশমপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন।

 

জানা গেছে, নগরীর চৌহাট্টাস্থ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার বাউন্ডারিসংলগ্ন যাত্রী ছাউনির সামনে থেকে সেনাবাহিনী ও এসআরবি কর্মকর্তা পরিচয়ে সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি ও অর্থ আদায়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

 

Manual6 Ad Code

পুলিশ জানায়, আটককৃত এস এন কে মোঃ শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনী ও এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাদী জুবেল আহমদের (২৫) নিকট চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তার চা, পান ও সিগারেট বিক্রির ভ্যানগাড়িটি মালামালসহ নিয়ে যান।

 

পরবর্তীতে বাদীর সহযোগী এমরান আহমদ (২৭) নগদ ২ হাজার টাকা এবং বাদী বিকাশের মাধ্যমে দুই দফায় ৫ হাজার ১শ’ টাকা প্রদান করলে ভ্যানগাড়িটি ফেরত দেন।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

এছাড়া গত ১০ নভেম্বর রাত ৮টায় তানভীর মিয়া (১৮) নামের একজনের কাছ থেকে আরও ১ হাজার টাকা চাঁদা আদায় করেন।

 

সর্বশেষ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তানভীরের দোকানে গেলে তিনি পুলিশকে বিষয়টি জানান। পুলিশ পরিচয়পত্র চাইলে অভিযুক্ত তা দেখাতে ব্যর্থ হন এবং অসংলগ্ন বক্তব্য প্রদান করায় তাকে আটক করা হয়। তিনি বিভিন্ন স্থানে সরকারি বাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৭, তারিখ- ১২/১১/২০২৬ খ্রি., ধারা- ১৭০/৩৮৫/৩৮৬, দ্য পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়েছে। আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code