সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করানোর ঘটনায় সংশ্লিষ্ট জেলার ডিসি ও এসপির তদন্ত প্রতিবেদন আগামী ৮ জুনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার পরের দিন আগামী ৯ জুন এ বিষয়ে শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন আদালত।
শিক্ষক নির্যাতনের ঘটনায় রোববার শুনানির নির্ধারিত দিনে প্রতিবেদন সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমানসহ জড়িতদের বিষয়ে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে এই বেঞ্চ।
Design and developed by ওয়েব হোম বিডি