৯ শিশু নির্যাতিত: জড়িতদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

৯ শিশু নির্যাতিত: জড়িতদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

Manual3 Ad Code

download (1)সুরমা মেইল নিউজ : রাজধানীর মোহাম্মদপুর থানায় ৯ শিশুকে অভুক্ত রেখে ও নির্যাতন চালিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ঘটনায় মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেটসহ জড়িতদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার আব্দুল হালিম।

রোববার (২৯ মে) সকালে রেজিস্ট্রি ডাক যোগে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি নিজেই।

Manual6 Ad Code

আগামী ৩ দিনের মধ্যে চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ডিএমপি কমিশনার, ডিসি ঢাকা দক্ষিণ ও মোহাম্মদপুর থানার ওসিকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

Manual1 Ad Code

নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে জড়িতদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হবে বলেও জানান ব্যারিস্টার আব্দুল হালিম।

Manual8 Ad Code

নোটিশে বিবাদীদের বিরুদ্ধে আইনগত সহায়তা প্রদান আইন এবং শিশু আইনের সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

ওই আইনজীবী আরও বলেন,  পুলিশ যদি কোনো আইন লঙ্ঘন করে সেটা সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট হিসেবে দেখার দ্বায়িত্ব উনার (ম্যাজিস্ট্রেটের)। উনি (ম্যাজেস্ট্রট) কি করে শিশুদের পক্ষে কোনো আইনজীবী না রেখে এবং কোনো ধরণের আইনি প্রশ্ন না তুলে তাদের কারাগারে দিলেন? পুলিশের দাবির পরিপ্রেক্ষিতে এটা করতে পারেন না। তাই তাদের কাছে এর জবাব চেয়েছি।

Manual7 Ad Code

হালিম বলেন, একটি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী যাদের বয়স ৬ থেকে ৯ বছর, তারা এমন কি অপরাধ করতে পারেন যে তাদের অধিকার বঞ্চিত করে, অভুক্ত রেখে নির্যাতন চালিয়ে কারাগারে পাঠাতে হবে?

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code