সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মে ৩০, ২০১৬
সুরমা মেইল নিউজ : নাশকতা ও রাষ্ট্রদ্রোহের ৩ মামলায় রিমান্ড শুনানির জন্য বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়েছে। আদালত পুলিশের এসআই রুহুল আমিন জানান- সোমবার সকাল ১০টার দিকে আসলামকে কারাগার থেকে নিয়ে এসে আদালতের হাজতে রাখা হয়েছে। তিনি বলেন- তিনজন মহানগর হাকিম তিনটি মামলায় রিমান্ড শুনানি নেবেন। কিছুক্ষণে মধ্যে শুনানি শুরু হবে।
এর মধ্যে মতিঝিল ও লালবাগ থানার নাশকতার দুটি মামলায় আসলামকে ১০ দিন করে মোট ২০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ। এছাড়া ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলাতেও আসলাম চৌধুরীকে ১০ দিনের হেফাজতে চেয়েছে পুলিশ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি