ভুল বিচারে আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয় : রাষ্ট্রপতি

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬

ভুল বিচারে আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয় : রাষ্ট্রপতি

Manual8 Ad Code

download (5)সুরমা মেইল নিউজ : ভুল বিচারের কারণে দণ্ডভোগ করা ব্যক্তিই শুধু নয় বরং আইনের শাসনও ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার আইন কমিশনের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

Manual1 Ad Code

রাষ্ট্রপতি বলেন, বিনা বিচারে অথবা ভুল রায় অথবা কারাভোগের মেয়াদ শেষের পরও কারাগারে আটক থাকা, শুধু সংশ্লিষ্ট ব্যক্তি অথবা তার পরিবারই ক্ষতিগ্রস্ত হয় না, আইনের শাসনও ক্ষতিগ্রস্ত হয়।

তিন বলেন, এ কারণে সংশ্লিষ্ট সকলকেই সতর্কতার সাথে কাজ করতে হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তরিক হতে হবে।

Manual4 Ad Code

আবদুল হামিদ বলেন, গণতন্ত্র বিকাশ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার রক্ষায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হলে শুধু ব্যক্তিই ক্ষতিগ্রস্ত হবে না, বিচার বিভাগের উপর জনগণ আস্থা হারাবে এবং আইনের শাসন ও গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হবে।

Manual5 Ad Code

আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, জুডিশিয়াল এডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদ প্রমুখ বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code