সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের দুই সদস্য সৈয়দ মো. মোজাহিদুল ইসলাম এবং আরিফুল ইসলাম সোলায়মানী ওরফে আরাফাতের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট খুরশীদ আলম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও দুটি জিহাদি বই জব্দ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) অতিরিক্ত কমিশনার মনিরুলল ইসলাম দাবি, আটককৃতরা আনসারুল্লাহ বাংলাটিমের চট্টগ্রামের দায়িত্বশীল নেতা। মোসাদের সঙ্গে বৈঠক করে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম যেভাবে সরকার পতনের ষড়যন্ত্র করেছিলেন, এ দুই সদস্যও একই ধরনের পরিকল্পনা নিয়ে রাজধানীতে এসেছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি