আরেক দফায় বেড়েছে সোনার দাম

প্রকাশিত: ৫:৩৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৬

আরেক দফায় বেড়েছে সোনার দাম

Manual1 Ad Code

imagesসুরমা মেইল নিউজ : মাত্র ১৬ দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে সবেচেয়ে ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ২২৫ টাকা বেড়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য আগামী শনিবার থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৪৭ হাজার ১২৩ টাকা। শনিবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪৫ হাজার ২৩ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৮ হাজার ৬০৮ টাকায় বিক্রি হবে।

Manual2 Ad Code

বর্তমানে ভরি প্রতি এ দাম ২২ ক্যারেট ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা ও ১৮ ক্যারেট ৩৭ হাজার ৬১৬ টাকা।

Manual8 Ad Code

ভরিতে ২২ ক্যারেটে এক হাজার ২২৫ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৬৬ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৯৯২ টাকা বেড়েছে।

শনিবার থেকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২৬ হাজার ৮২৭ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৬ হাজার ১২৭ টাকা। এ ক্ষেত্রে দাম বেড়েছে ৭০০ টাকা।

সোনার সঙ্গে রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম বর্তমানে এক হাজার ১০৮ টাকা। শনিবার থেকে এ দাম কমে হবে এক হাজার ১৬৬ টাকা।

Manual8 Ad Code

প্রচলিত মানদণ্ড অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে বিশুদ্ধ সোনার পরিমাণ নির্দিষ্ট করা নেই।

চলতি বছর পাঁচ দফা বৃদ্ধির পর গত মাসের শেষ দিনে সোনার দাম কমেছিল। সর্বশেষ গত ৩১ মে ভরিতে সোনার দাম দেড় হাজার টাকা টাকা কমানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code