সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৬
লাইফস্টাইল ডেস্ক : প্রকৃতি আমাদের জন্যে কত রকম খাবারেরই না যোগান মজুত রেখেছে! তারই মধ্যে এমন অনেক খাবার আছে যা মস্তিষ্কের কর্ম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি ভালো করে। এমনই পাঁচটি বিশেষ খাবারেরই খোঁজ রইল এখানে।
তেল সমৃদ্ধ মাছ : আজকাল বেশিরভাগ মানুষই একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। কিছুই মনে রাখতে পারেন না, অথবা প্রয়োজনে কোনো বিশেষ তথ্য মনে করতে পারেন না। আপনারও যদি এমন সমস্যা থাকে তা হলে আজ থেকেই রোজকার খাবারে তেল সমৃদ্ধ মাছ রাখুন। এই ধরনের মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে যা শরীরের বিশেষ করে মস্তিষ্কের জন্যে খুবই ভালো। আর প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে অন্তত দুই দিন অবশ্যই খান।
ডিম : ওয়ান্ডার ফুড বলতে যা বোঝায়, ডিম ঠিক তাই। এতে রয়েছে আয়রন, আয়োডিন, ভিটামিন বি ১২। আয়রন লাল রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে যা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ফলে আপনি অনেক বেশি সজাগ থাকতে পারেন। অন্যদিকে আয়োডিন মস্তিষ্কের প্রবলেম সলভিং ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
গ্রিন টি : জানেন কী আমাদের মস্তিষ্কে ৮০ শতাংশ পানি আছে! ফলে ব্রেন যাতে সব সময়ে হাইড্রেটেড থাকে, সেই দিকে বিশেষ খেয়াল রাখতেই হবে। সারাদিনে ৮ গ্লাস পানি খাওয়া একান্তই প্রয়োজন। তার সঙ্গে যদি দিনে অন্তত দু’বার গ্রিন-টি খেতে পারেন তাহলে আরো ভালো। গবেষণায় জানা গিয়েছে, গ্রিন-টি মেন্টাল অ্যালার্টনেস বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তিও ভালো করে। এছাড়াও এতে মজুত প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা কম করে।
চকোলেট : শুধুমাত্র রসনা তৃপ্তিই নয়, চকোলেট আপনার মস্তিষ্কের জন্যেও খুব উপকারী। বিশেষ করে ডার্ক চকোলেট। এতে মজুত ফ্ল্যাভানয়েড কগনিটিভ স্কিল ভালো করতে সাহায্য করে। বিশেষজ্ঞরা মনে করেন যে নতুন নিউরন তৈরি করতেও সাহায্য করে ডার্ক চকোলেট। তবে পরিমাণের দিকে অবশ্যই বিশেষ খেয়াল রাখবেন। সূত্র: ওয়েবসাইট।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি