সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : রাজশাহীর গোদাগাড়ী ডিগ্রী কলেজ গেট থেকে ৫৮৫ গ্রাম হেরোইনসহ কাজেম (২৬) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা। শনিবার রাতদেড়টার দিকে তাকে আটক করা হয়। কাজেম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন কেনাবেচার সময় র্যাবের রাজশাহী রেলওয়ে কলোনির একটি অপারেশন দল গোদাগাড়ী পৌরসভার জোত গোসাইদাস এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৮৫ গ্রাম হেরোইনসহ কাজেমকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি