পুলিশের খাচায় ক্যাডার বার্মা সাইফুল

প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৬

পুলিশের খাচায় ক্যাডার বার্মা সাইফুল

Manual5 Ad Code

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : চট্টগ্রামে ছাত্রদল ক্যাডার সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় হয়।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন জানান- সাইফুল নগরীর বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। বায়েজিদ থানার পাশে বার্মা কলোনির ত্রাস হিসেবে পরিচিত সাইফুল। সে একসময় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলো। চাঁদাবাজি, সন্ত্রাস, মারামারিসহ সাতটি মামলার পরোয়ানাভুক্ত আসামি সাইফুল। গ্রেফতার এড়াতে স্টেশন রোড এলাকায় আত্মগোপন করেছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। বুধবার সাইফুলকে আদালতে পাঠানো হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code