ছাঁদ

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুন ২২, ২০১৬

ছাঁদ

Manual5 Ad Code

13523705_10204939128272579_1453718047_o…………………..ছাঁদ

প্রজ্ঞাপারমিতা কর…….

আমি একটা খোলা ছাঁদ চাই, জানো!!

Manual5 Ad Code

ছোট্ট হলেও চলবে,

কিন্তু ছাঁদ আমার চাই’ই চাই।

জ্যোৎস্না রাতে চাঁদ দেখার ছাঁদ,

কিংবা বৃষ্টি ভেজা ভালোবাসার ছাঁদ।

কখনো মেঘলা আকাশ দেখে মন খারাপের ছাঁদ

কখনো আবার ইচ্ছেঘুড়ি ওড়ানোর ছাঁদ

বসন্তের হাওয়া গায়ে লাগানোর ছাঁদ

ছোট্ট হলেও চলবে,

কিন্তু ছাঁদ আমার চাই’ই চাই।

Manual5 Ad Code

যে ছাঁদে স্নান শেষে ভিজে চুলে তোমায় খুঁজবো আমি,

যে ছাঁদে তুমি বাড়ি না থাকলে,

হাল্কা হাওয়ায় উড়তে থাকা তোমার সাদা

শার্টটার ইচ্ছে মতো গন্ধ নেবো আমি

যে  ছাঁদ  গোলাপ গাছ থাকবে,

আমার প্রিয় সাদা গোলাপ আর তোমার প্রিয় লাল

ছোট্ট হলেও চলবে তো বললাম

তবে ছাঁদ আমার চাই’ই চাই।

তোমার ঘুম না এলে,

আমার কোলে মাথা রেখো

আমার ছাঁদটা তখন হবে ,

Manual1 Ad Code

আলতো করে চুলে হাত বুলিয়ে দেয়ার ছাঁদ ।

আর আমার মন খারাপের ঘুম না আসা রাতে

আমায় প্রশান্তি দেবে তোমার ঐ কাঁধ।

ছাঁদ টা আমার চাই,

ধোঁয়া ওড়া চায়ের কাপের এক পাশে আমি,

অন্য পাশে তুমি,

কাপ কিন্তু একটাই থাকবে

আর ছাঁদও ঐ একটাই।

ক্লান্ত কোনো এক বিকেলে

চোখ বুজে চুমু খাবো তোমার ঠোঁটে!

ক্লান্তি কেঁড়ে নিতে,

তাও ঐ ছাঁদেই।

তখন হয়তো আমি ভরা যৌবনা,

Manual4 Ad Code

উদ্দাম কিশোরী হবো তোমার কাছে

তাও ঐ ছাঁদতেই ।

ছোট্ট হলেও চলবে,

আমি ঠিক মানিয়ে নেবো,

তোমার আমার সংসারে ঐ ছাঁদটা বড্ড জরুরি !

ছাঁদটা আমায় না দিলে, নির্ঘাত আড়ি।

“ভবঘুরে’’ (তৃতীয় পর্ব) প্রকাশিত হবে আগামীকাল বৃহস্পতিবার শুধুমাত্র ‘সুরমা মেইল ডটকম’র সাহিত্য পাতায় ।

 

‘সুরমা মেইল ডটকম’র সাহিত্য পাতায় লেখা পাঠাতে মেইল করুন aahsanulhabib@gmail.com

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code