কাঁঠাল খাওয়ার ১০ উপকারিতা

প্রকাশিত: ৪:৫৭ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৬

কাঁঠাল খাওয়ার ১০ উপকারিতা

Manual3 Ad Code

images (3)

স্বাস্থ্য ডেস্ক : বাংলায় প্রবাদ রয়েছে, ‘পরের মাথায় কাঁঠাল ভাঙা।’ তবে যাই হোক কাঁঠাল মোটেই হেলাফেলা করার ফল নয়। জেনে নিন, এই ফল খেলে কী কী উপকার হয় শরীরের।

১) কাঁঠালে রয়েছে ভিটামিন বি৬ এবং প্রচুর পরিমাণ ক্যালোরি। তবে এতে কোনো রকম কোলেস্টেরল নেই।

Manual1 Ad Code

২) এটি একটি উচ্চমানের অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ ফল। যেখানে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে। তাই কাঁঠাল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এমনকি ক্যানসার এবং টিউমারের বিরুদ্ধেও শরীরে প্রতিরোধ গড়ে তোলে।

৩) কাঁঠাল মিষ্টি খেতে লাগলেও এই ফল খেলে ডায়বেটিস হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং শরীরকে ইনস্ট্যান্ট এনার্জি সরবরাহ করে এই ফল।

৪) কাঁঠালে রয়েছে সোডিয়াম ও পটাসিয়াম, যা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে। এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্টও ভালো থাকে।

Manual7 Ad Code

৫) কাঁঠাল ফাইবার সমৃদ্ধ ফল হওয়ায় হজমশক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে।

Manual5 Ad Code

৬) অনেকেই জানেন না, এই ফল নিয়মিত খেলে পাইলস এবং কোলন ক্যানসারের আশঙ্কা কমে।

৭) কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন-এ এবং বিটা ক্যারোটিন। চোখ ভালো রাখতে ভিটামিন-এ যে অপরিহার্য তা কে না জানেন।

Manual2 Ad Code

৮) প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট থাকার জন্য এই ফল খেলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে এবং ত্বকে বলিরেখা পড়ার সম্ভাবনা কমে।

৯) কাঁঠালে রয়েছে প্রচুর ক্যালসিয়াম যা হাড়ের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। এমনকি নিয়মিত খেলে আর্থারাইটিস এবং অস্টিওপোরোসিসের যন্ত্রণার প্রকোপ অনেকটাই কমে।

১০) কাঁঠালে রয়েছে আয়রন, যা রক্তে লোহিতকণিকার পরিমাণ বাড়াতে সাহায্য করে। তাই যাদের অ্যানিমিয়া রয়েছে তারা এই ফল খেলে উপকৃত হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code