ব্রকোলি সবজি একাই এক শ’!

প্রকাশিত: ৫:০৩ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৬

ব্রকোলি সবজি একাই এক শ’!

Manual8 Ad Code

download (1)

স্বাস্থ্য ডেস্ক : হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ক্যান্সার। কেমন হবে যদি মাত্র একটি সবজি খেলেই মানব শরীরে এই তিন রোগের আশঙ্কা কমে আসে? বিশেষজ্ঞরা বলছেন, এই সবজি একাই এক শ’। ব্রকোলি। একটা সময় খোলা বাজারে এই সবজি পাওয়া যেত না। বড় বড় স্টোরগুলোতে সাজানো থাকত। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় এখন হাতের নাগালেই পাওয়া যায় ক্যালোরি ও অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজি।

Manual8 Ad Code

চলুন একনজরে দেখে নেয়া যাক, ব্রকোলির গুণাগুণগুলো:-

১) প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকায় দেহে কোলেস্টেরলের ভারসাম্য বজায় থাকে।

২) প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন-কে থাকায় হাড়ের জন্য ভালো।

Manual8 Ad Code

৩) গ্লুকোরাফ্যানিন, গ্লুকোনাস্টারটিন ও গ্লুকোব্রাসিসিন থাকায় শরীরকে ডিটক্স করে ব্রকোলি।

৪) পরিপাক ভালো হতে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।

Manual7 Ad Code

৫) ব্রকোলিতে দুই ধরনের ক্যারোটিনয়েড প্রচুর পরিমাণে থাকে। এক লুটেনিন, দুই জিয়াক্সাথিন। ফলে চোখের জন্য খুব ভালো। ছানি পড়তে দেয় না।

তাহলে আর দেরি না করে এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত তিন থেকে চারদিন খাদ্যতালিকায় ব্রকোলিকে রাখুন। সুস্থ থাকুন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code