সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট ১৮ আগস্ট

প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৬

সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট ১৮ আগস্ট

Manual8 Ad Code

d512dab82ca92c5afb45a856a4274446-56d2f86a8a250

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার চার্জশিট দাখিলের দিন ফের পিছিয়ে ১৮ আগস্ট ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চার্জশিট দাখিলের কথা ছিল। কিন্তু র‌্যাব চার্জশিট দাখিল করতে না পারায় সংশ্লিষ্ট আদালতের বিচারক ১৮ আগস্ট নতুন এ দিন ধার্য করেন। এর আগে ১৯ মে চার্জশিট দাখিলের নির্ধারিত দিনে চার্জশিট দাখিল না করায় ২৯ জুন দিন ধার্য করা হয়।

Manual1 Ad Code

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন।

Manual7 Ad Code

সাগর-রুনি খুন হওয়ার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

Manual8 Ad Code

প্রথমে মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক (এসআই)। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code