জেএমবির চার নারী সদস্য আটক, বোমা উদ্ধার

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

জেএমবির চার নারী সদস্য আটক, বোমা উদ্ধার

Manual4 Ad Code

145035JMB_kalerkantho_pic

সুরমা মেইল নিউজ :  সিরাজগঞ্জ শহরে জেএমবির সন্দেহভাজন চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। ওই সময় হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি ওহেদুজ্জামান বলেন, গোপন সংবাদ পেয়ে রবিবার ভোররাতে শহরের মাছুমপুর মহল্লার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

Manual8 Ad Code

আটকরা হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের নাদিয়া তাবাসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুরের ক্ষুদ্র ফুলকট গ্রামের হাবিবা আক্তার রুমা (২২), পরানবাড়িয়া গ্রামের রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্দার গোবিন্দগঞ্জের পোচাদহ গ্রামের রুমা খাতুন (১৯)।

ওসি ওহেদুজ্জামান জানান, ভোররাত সোয়া ৩টার দিকে মৃত হুকুম আলীর ভাড়াবাড়ি থেকে এ চার নারী জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। তাদের হেফাজত থেকে ছয়টি হাতবোমা, গ্রেনেডের চারটি খোলক, ৯টি জিহাদি বই, ডেটোনেটর, সুইচসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকদের সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code