খাগড়াছড়িতে অভিযানে অস্ত্রসহ আটক ৪

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬

খাগড়াছড়িতে অভিযানে অস্ত্রসহ আটক ৪

Manual1 Ad Code

image_161537_0

সুরমা মেইল ডেস্ক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার সবুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

Manual1 Ad Code

আটকরা হলেন- নির্মল চাকমা (১৮), সুকুমার চাকমা (৪৫) শিমুল চাকমা (১৮) ও সুমন চাকমা (২২)।

আটকরা আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে দাবি করেছে সেনাবাহিনী। এদিকে, ইউপিডিএফ এর তথ্য বিভাগের প্রধান নিরন চাকমা আটকদের তাদের দলের সদস্য নয় বলে দাবি করেছেন।

Manual1 Ad Code

লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক ল. কর্নেল নুরুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে লক্ষ্মীছড়ির দুর্গম এলাকা অভিযান চালানো হয়। পরে বুধবার ভোরে সবুরপাড়া এলাকা থেকে একটি এসএমজি, চার রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, বিকাশ এ্যাকাউন্টের বিপুল সংখ্যক সিম ও চাঁদার রশিদসহ চারজনকে আটক করা হয়। আটকদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Manual7 Ad Code

লক্ষ্মীছড়ি থানার ওসি আব্দুর রকিব জানান, অস্ত্রসহ চারজনে আটকের খবর পেয়েছি। তবে তাদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code